তোমার ছলনা_ ঝর্ণার মতো স্বচ্ছ জেনেও
তৃষ্ণার্ত ঠোঁট এগিয়ে দিয়েছি বহুবার,
অতৃপ্ত বদনে কখনো মুক্তি চাইনিÑ
বরং সেচ্ছায় বন্দি হয়ে আছি এই পাপশুদ্ধির ঘরে,
প্রেমের প্রতিটি দাগ অমর ক্ষত হয়ে জ্বলবে,
আর আমি জানবো-
ভালোবাসলেই, ক্ষমা করতে নেই-
তুমি তো জানোই না,
রাতের আকাশ- তার কালো রঙে কতোটা দুঃখ পোষে,
কতোটা কান্না ঢেকে রাখে অমাবশ্যার চাঁদ!
তুমি যখন ছলনার অরণ্যে পথ হারালে,
শীতল চুম্বনেও এক অদৃশ্য দহন নিয়ে
আমি তখন বৃক্ষ হয়ে দাঁড়িয়ে ছিলাম-
নির্বাক, নিঃসঙ্গ।
জ¦লে জ¦লে মনকে বুঝায়-
ভালোবাসলেই, ক্ষমা করতে নেই-
এ যেন সমুদ্রকে বলে দেওয়া, ঢেউকে আর ফিরতে দিও না!






মন্তব্য ও আলোচনা