⌂প্রচ্ছদ♧সমাজ✎লিখুন✦ফটোকার্ড↗পথিকটিভিপ্রোফাইল

Search results for:

ঘৃণারও একটি দীর্ঘ ইতিহাস থাকে

কিছু অভিশাপ কপালে লেখা থাকে না, লেখা থাকে হৃদয়ের গোপন দেয়ালে। দশটি বছর ধরে তেমনই এক অভিশাপের ভার বয়ে বেড়িয়েছে হৃদয়ের সকল অলিগলিতে। সত্যের সমস্ত দরজা খোলা ছিল, প্রতারণা আর ছলনার সমস্ত চিহ্ন ছিল স্পষ্ট, তবু ক্ষমার পক্ষে দাঁড়িয়েছিল মায়া, আর অপেক্ষার পক্ষে সাক্ষ্য দিয়েছিল আমার নির্বোধ ভালোবাসা। মনে হয়েছিল, সময়েরও বুঝি একদিন দয়া হবে; […]

বাঙালি জাতির অস্তিত্ব স্তম্ভ ও তার তিনটি খুঁটি বা ভীত

বাঙালি জাতির অস্তিত্ব কেবল একটি ভাষা, একটি ভূখণ্ড কিংবা একটি রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার, ভাষার প্রতি ভালোবাসা, সাম্য ও মানবতার আকাঙ্ক্ষা, স্বাধীনতার চেতনা এবং আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম। যার মাধ্যমে দাঁড়িয়ে আছে বাঙালি জাতির স্তম্ভ অর্থাৎ অস্তিত্ব। যার নামকরণ আমরা করতে পারি বাঙালি জাতির ‘অস্তিত্ব স্তম্ভ’। এই […]

প্রিন্ট ও টিভি সাংবাদিকতার সাথে পার্থক্য

প্রিন্ট ও টিভি সাংবাদিকতার সঙ্গে ডিজিটাল সাংবাদিকতার একটি মৌলিক পার্থক্য রয়েছে কাজের কাঠামো ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে। প্রিন্ট পত্রিকা বা টেলিভিশন চ্যানেলে সাধারণত সংবাদ প্রকাশের আগে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। রিপোর্টার খবর সংগ্রহ করেন, এরপর সাব-এডিটর ভাষা ও তথ্য যাচাই করেন, সিনিয়র এডিটর শিরোনাম ও উপস্থাপনা ঠিক করেন, এবং সবশেষে চূড়ান্ত অনুমোদনের পর খবর […]

জন্মদিনের কার্ড — চার লাইন

আজ তোমার দিনে হাসুক আকাশ, ফুলে উঠুক স্বপ্নেরই বাতাস। নতুন বছর হোক আলোর গান— শুভ জন্মদিন, প্রিয় প্রাণ! — the RhymeU team, independent developers

মন খারাপের অসুখটা আমাকে ছাড়েই না।

সে কোনো দৃশ্যমান ব্যাধি নয়, কোনো চিকিৎসাবিজ্ঞানের পাতায় তার নাম নেই, কোনো পরীক্ষাগারে তার জীবাণু ধরা পড়ে না। তবু সে আমার রক্তের ভেতর অনুবাদহীন এক অন্ধকার হয়ে ঘোরে। কখনও মেঘের কালো পশম পরে এসে বসে বুকের ওপর, কখনও চোখের ভেতর গড়ে তোলে বৃষ্টিহীন শ্রাবণ। আমি বুঝতে পারি, আমার শরীরের চেয়ে আমার ছায়াটাই আজকাল বেশি অসুস্থ। […]

ঘৃণার নদীর ওপারে

একদিন তোমার দিকে যাওয়ার একটি পথ ছিল।পথটির দুপাশে কোনো দৃশ্যমান ফুল ছিল না, তবু আমার মনে হতো, পৃথিবীর সমস্ত বসন্ত বুঝি সেখানে এসে গোপনে আশ্রয় নিয়েছে। তোমার দিকে কয়েক পা এগোলেই বাতাস বদলে যেত, সন্ধ্যার রং আরও কোমল হতো, আর দূরের নক্ষত্রগুলোকে মনে হতো আমাদেরই কোনো অনাগত জীবনের প্রদীপ। সেই পথ আজ আর নেই। তার […]

পথিক: সংবাদ থেকে সাহিত্য, মানুষ থেকে সম্ভাবনা

সময় বদলেছে। বদলেছে সংবাদমাধ্যম, সাহিত্যচর্চা, মানুষের যোগাযোগ, পেশা, শিক্ষা এবং সৃজনশীলতার ভাষা। একসময় সংবাদপত্র ছিল সকালের অপেক্ষা, সাহিত্য ছিল বইয়ের পাতায়, চাকরি খোঁজা হতো বিজ্ঞাপনের কলামে, আর একজন লেখক কিংবা সাংবাদিকের পরিচয় সীমাবদ্ধ থাকত তার প্রকাশিত কাজের মধ্যেই। এখন পৃথিবী হাতের মুঠোয়। একটি মোবাইল ফোনই কখনো সংবাদকক্ষ, কখনো পাঠাগার, কখনো শ্রেণিকক্ষ, কখনো কর্মক্ষেত্র, আবার কখনো […]

শহরটির নাম ছিল মেঘডুবি

শেষ ট্রেনের জানালায় শহরটির নাম ছিল মেঘডুবি। নামটি সরকারি মানচিত্রে ছিল না, কিন্তু বর্ষার দিনে নদী যখন পাড় ছাপিয়ে শহরের গলিঘুঁজি পর্যন্ত নীল বিষণ্নতা ঢেলে দিত, তখন মনে হতো—শহরটি সত্যিই মেঘের নিচে ডুবে আছে। এখানে সন্ধ্যা নামে একটু আগে, শীত নামে নিঃশব্দে, আর মানুষ প্রেমে পড়ে এমনভাবে, যেন প্রেম ছাড়া তাদের জীবনে আর কোনো কাজ […]

তোমাকে আমি সত্যরূপে দেখেছি

সন্ধ্যা ধীরে ধীরে রাত্রির অতল গর্ভে অবগাহন করছিল। অস্তগামী সূর্যের শেষ রক্তিম রেখাটুকু পশ্চিমাকাশে কোনো প্রাচীন বিরহের ক্ষতচিহ্নের মতো জেগে ছিল। দূরের বৃক্ষরাজির ওপর নেমে এসেছিল এক অনির্বচনীয় নৈঃশব্দ্য। মনে হচ্ছিল, প্রকৃতিও তার দৃশ্যমান আবরণ সরিয়ে কোনো গভীর সত্যের সামনে আত্মসমর্পণ করতে চলেছে। নদীতীরের নির্জন প্রান্তে দুজন মানুষ মুখোমুখি বসেছিল। বাইরে থেকে তাদের মধ্যে সামান্য […]

কংক্রিটের জীবন থেকে তিতাসের বুকে ফেরা

শহর আমাদের বেঁচে থাকতে শেখায়, কিন্তু কখনো কখনো বেঁচে থাকার অনুভূতিটাই কেড়ে নেয়। প্রতিদিন একই ঘড়ির কাঁটা, একই রাস্তা, একই কংক্রিটের দেয়াল, একই ব্যস্ত মুখের ভিড়। চারদিকে এত মানুষ, অথচ মানুষের জন্য মানুষের সময় ক্রমশ কমে আসে। জীবনটা আজকাল ফরমালিনে ডুবিয়ে রাখা কোনো ফলের মতো হয়ে গেছে, দেখতে সতেজ, ভেতরে স্বাদহীন। এমন এক যান্ত্রিক জীবন […]