প্রচ্ছদ সমাজ লিখুন ফটোকার্ড দিনলিপি প্রোফাইল

বিশ্বাসটা গিলে খেয়েছো

👁️ 5 ভিউ0 শেয়ার💬 0 মন্তব্য

আমাদের শপথগুলো- ছেঁড়া চিঠির মতো
উড়ে গেছে বাতাসে,
তোমার চোখের ঠাণ্ডা বিভ্রমে তলিয়ে গেছে
সত্যের রেশ,
বিশ্বাসটা গিলে খেয়েছো অনেক আগেই,
এখন আশাটুকু চিবিয়ে খেতে চাও ধূসর সন্ধ্যার মতো।

তুমি কি জানো, মনোলোভা?
বিশ্বাস একবার মরে গেলে, সে আর জন্মায় না,
আলো যেমন একবার নিভে গেলে আর দীপশিখা হয়ে ওঠে না।

তুমি দ্বিচারীনি,
তোমার ছলনার মায়াজাল ছিঁড়ে,
আমি আজ নির্জনতার ফেরিওয়ালা।

তোমার কথার রঙিন পলেস্তারা খসে গেছে,
ভালোবাসার সেই তাসের ঘর ভেঙে পড়েছে সময়ের ঝড়ে,
এখন আর কিছু নেই দেওয়ার মতো,
শুধু ফিকে হয়ে যাওয়া এক টুকরো অভিমান,
আর বুকের গভীরে জমে থাকা এক সমুদ্র নিঃসঙ্গতা।

পাঠকের মতামত

মন্তব্য ও আলোচনা

0 মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। আপনার মতামত দিয়ে আলোচনার শুরু করুন।