প্রচ্ছদ সমাজ লিখুন ফটোকার্ড দিনলিপি প্রোফাইল
← পাঠক সমাজে ফিরুন পাঠক সমাজ পোস্ট
লিটন হোসাইন জিহাদ

বৈশাখের পূর্ণিমার রাত, চাঁদ ভাঙা ভাঙা মেঘের আড়ালে উকিঝুকি করছে। দুর থেকে ভেসে আসছে খেকশেয়ালের আওয়াজ। আজকের রাতটা অন্য দিনের চেয়ে একটু বেশিই সুন্দর। পৃথিবী ঘুমিয়ে থাকলেও নিহালের চোখে ঘুম নেই। সে যে বাড়িটিতে থাকে তা শহর থেকে দুই কিলোমিটার দুরে । শহর ও গ্রামের মিলনে এক ভিন্ন রকম পরিবেশ এ জায়গাটায়। উত্তর দিকে জানালা দিকে থাকলেই দেখা যায় পরিত্যাক্ত একটি রেলস্টেশন। পরিত্যাক্ত স্টেশন মাস্টারের রুমটা ঘেষেই দাঁড়িয়ে আছে একটি সুনালু ফুল গাছ। বসন্তকালে এর রূপ অনেকটায় মৃতপ্রায়। বৈশাখের আগ মুর্হুতে বসন্ত নিজকে গুটিয়ে নেওয়ার পরই সোনালু ফুল গাছটি এক অলৌকিক ভাবে যেন প্রাণ ফিরে পায়। গাছজুড়ে পুষ্পকলিরা উঁকি দেয়, ছড়িয়ে দেয় প্রাণের শিহরণ। সুনালো ফুল গাছটা যেন আজকে পৃথিবীর সকল সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। নেহালের বুকের যন্ত্রণা কি সে অনুভব করতে পারছে?

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনার শুরুটা আপনিই করুন।