কবিতা ⏱️ ২ মিনিট পাঠ

সে বলেছিলো

📅 19 August, 2026
হরফ আকার: |

সে বলেছিলো
তোমার সাথে এক কাপ চায়ে
আমি অনাবিল সুখ পাই,
আনন্দ ভ্রমন হয়তো হলো না
তবে দুর্গম যাত্রাতে ও
তোমার সংস্পর্শে
আমি নিজেকে আবিষ্কার করি।
সে বলেছিলো
তোমার সাথে সবকিছু বলতে হয়
তোমার সব কথা শুনতে হয়
নয়তো আমি কেমন যেন
ছন্নছাড়া হয়ে যায়
বড্ড এলোমেলো হয়ে যায়।
সে আরো বলেছে
চলো একদিন নিয়মের বাহিরে যায়
তোমার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ায়
তুমি প্রকৃতির সৌন্দর্যে হতবাক হবে
আর আমি তোমার অবাক চোখে
তন্ময় হবো
সে বলেছিলো
তোমাকে এক ঝলক দেখার জন্য
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি
তুমি খুঁজ নাওনি বলে
বহুবার নিজেকে নিখোঁজ করেছি।
সে সবশেষে বলেছে
তোমার বিরহে কাদঁতে শিখেছি,
তোমার বিরহে মানুষ হয়েছি।
কোনো বন্ধনে নিজেকে বাঁধিনি কখনো
অথচ, আজ স্বেচ্ছায় সজ্ঞানে
তোমার বাঁধনে
চিরকালের তরে বন্দি হয়েছি। See less

🎨 ফটো কার্ড
শেয়ার: 📘 💬 🐦

রাবেয়া জাহান

PathikTV সাহিত্যের নিয়মিত সৃষ্টিশীল লেখক ও গবেষক।

💬 পাঠক মন্তব্য (১টি)

✍️ আপনার মতামত / পাঠ প্রতিক্রিয়া জানান

Your email address will not be published. Required fields are marked *